মাননীয় সিনিয়র সচিব
জনাব আখতার আহমেদ ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখে সিনিয়র সচিব হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করেন।
তিনি খুলনা শহরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে, ইন্সটিটিউট অফ সোশ্যাল স্ট্যাডিজ, নেদারল্যান্ডস হতে ইকোনমিক পলিসি এবং প্ল্যানিং বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন কর্মকর্তা।
সহকারী সচিব হিসেবে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দায়িত্ব পালন করেন।
জনাব আখতার সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং লিয়েনে ICDDRB এর অধীনে ফ্যামিলি হেলথ রিসার্চ প্রজেক্ট এর “প্রোগ্রাম ম্যানেজার”হিসেবে দায়িত্বরত ছিলেন।
পরবর্তীতে, তিনি উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, যুগ্মসচিব (প্রশাসন) হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং যুগ্মসচিব (রাজনৈতিক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মজীবন প্রশাসক এবং প্রশিক্ষকের দায়িত্ব পালনের এক অনন্য সমন্বয় রয়েছে। বর্নাঢ্য চাকুরী জীবনে তিনি বাংলাদেশ-ভারত সীমানা সংক্রান্ত আলোচনায় LBA (Land Boundary Agreement) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া, তিনি BCS (Administration) Training Centre, Public Administration Computer Center (PACC) তে বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনার পরিচালনা করেন।
তিনি যুগ্মসচিব (প্রশাসন) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ২০১৫ সালের মার্চ মাসে অবসর গ্রহণ করেন।
জনাব আহমেদ সরকারী চাকুরী হতে অবসর গ্রহণের পর ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি এবং ইউনির্ভাসিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ঢাকায় MBA Program এ ফ্যাকাল্টি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর ছাত্রছাত্রীবৃন্দ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
চাকুরী জীবনে বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কোরিয়া, ব্রাজিল, ভারত এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।